×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত অন্তত ২০

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত অন্তত ২০

গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে। 

পরে, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি। 

/এএন



Logo