×
Logo

সারাদেশ

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি পল্লীতে আকস্মিক ঝড়ে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি পল্লীতে আকস্মিক ঝড়ে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আকস্মিক ঝড়ের তাণ্ডবে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া সংলগ্ন নাজিরারটেক শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে আঘাত হানা এই ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই প্রবল বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের আকস্মিক তাণ্ডবে একপর্যায়ে শুঁটকি পল্লীর ছোট ছোট অন্তত ১২টি ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। এ সময় ব্যবসায়ীদের প্রস্তুতকৃত ও শুকানোর অপেক্ষায় থাকা বিপুল পরিমাণ কাঁচা শুঁটকি বৃষ্টিতে ভিজে ও বাতাসে উড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

কক্সবাজার আবহাওয়া অফিস জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় আগে থেকেই ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই নিম্নচাপের প্রভাবেই রাতে আকস্মিকভাবে কক্সবাজারে এই ঝড় বয়ে যায় এবং দেশের অন্যতম বৃহৎ এই শুঁটকি পল্লীটিতে এমন আকস্মিক বিপর্যয় নেমে আসে।

/এএ 

Logo