×
Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু, সড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না যাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে পাবনা-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপ চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও সময়মতো পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ করেন তারা। পরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। 

তবে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এএন

Logo