×
Logo

সারাদেশ

নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত ৫

নোয়াখালী করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু।

তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিতে করে গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ৫ জন গুলিবিদ্ধ হন। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ ছিলেন বলে দাবি করেন তিনি।

তবে স্থানীয়দের দাবি, পূর্ববিরোধের জেরে এ হামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এসআইএন

Logo