×
Logo

সারাদেশ

সড়ক পরিবহনমন্ত্রী

জ্বালানি সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

জ্বালানি সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে

জ্বালানি সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

সোমবার (১৭ আগস্ট) বিকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জ্বালানি নিয়ে বিগত ১৭ বছরের সরকার একটা সংকট তৈরি করেছিল। তার নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। এটি উত্তরণের জন্য সরকার অনবরত প্রতিদিন প্রতিনিয়ত কাজ করছে। 

তিনি বলেন, এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি। কিন্তু রাতারাতি তা সম্ভব না, এটি সময়সাপেক্ষ হবে। 

এসময় তিনি জানান, মোংলা পোর্ট উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দর এলাকায় একটি অর্থনৈতিক জোন হবে বলেও জানান তিনি। যেখানে ৮৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ড্রেজিংয়ের মাধ্যমে মোংলা পোর্ট চ্যানেলের নাব্য সব সময় ১২ মিটার রাখার কথা জানান তিনি।  

এর আগে, দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পুননির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী।

/এএন 

Logo