ঢাকাসহ আশাপাশের জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট কাটেনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখন পর্যন্ত সংকট কাটেনি।
সোমবার (১৩ আগস্ট) ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা।
চালকরা জানায়, গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাদের আয়-রোজগার কমেছে।
এদিকে, গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্পখাতেও। গ্যাসের চাপ কম থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ী ও শ্রমিকরা বিপাকে পড়েছেন।
দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
/এএন