×
Logo

সারাদেশ

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের সুমন মিয়া ও রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এএন



Logo