×
Logo

সারাদেশ

নোয়াখালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

নোয়াখালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালীর মাইজদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে নোয়াখালী জেলার বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন।

মামলায় বলা হয়, ২০১৬ সালের ২১ মার্চ মাইজদী বাজার এলাকার পুকুরে গোসল করতে যান রাজীব। একপর্যায়ে অনন্তপুর গ্রামের সৌরভের সঙ্গে রাজীবের কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এর জেরে পরে সরকারি কলেজ এলাকায় রাজীব, তার বন্ধু ওয়াসিম ও ইয়াছিনের ওপর গুলি চালায় স্থানীয় যুবক ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতানসহ তাদের সহযোগীরা।

এতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াছিন।

এ ঘটনায় নিহত রাজীবের মা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

/এএন

Logo