সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
গান ও কবিতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
নিতাই রায় চৌধুরী (ফাইল ছবি)
হারিয়ে যাওয়া সংস্কৃতি, ঐতিহ্য, গল্প, গান ও কবিতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (১৬ আগস্ট) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে দেশের মানুষ অপসংস্কৃতির প্রভাবে ছিল। এখন সবাইকে সুস্থ ও সমৃদ্ধ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে হবে।
এসময় প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে নগরীর ময়লাপোতাকে ‘কাজী নজরুল ইসলাম এভিনিউ’ নামকরন করার উদ্যোগ নিতে কেসিসি প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়।
এতে আরও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
/এমএইচআর