×
Logo

সারাদেশ

রাঙ্গামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

রাঙ্গামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রীবাহী পিকআপটি কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন। এছাড়া শোভা চাকমা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। 

এদিকে, চালকসহ আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এএন

Logo