খুলনায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম
খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার দুর্জনি মহল গ্রামে এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
পুলিশ জানায়, গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন জয় ঢালী। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। একপর্যায়ে জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি তারা।
এর আগে, গত মঙ্গলবার রাতে একই উপজেলার কিসমত খুলনা গ্রামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
/এসআইএন