×
Logo

সারাদেশ

কুষ্টিয়ায় আমির হামজার ওপর হামলা, গাড়ী ভাংচুর

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

কুষ্টিয়ায় আমির হামজার ওপর হামলা, গাড়ী ভাংচুর

কুষ্টিয়ার ছয় রাস্তার মোড় এলাকায় সংসদ সদস্য আমির হামজার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির ভেতরে থাকা এমপি হামজাসহ বেশ কয়েকজন ইটের আঘাতে জখম হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (১৫ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

হামলার সময় সংসদ সদস্যের সাথে থাকা কয়েকজন অভিযোগ করে বলেন, ছয় রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগে থেকেই হামলার হুমকি দেওয়া হয়েছিল।

এমপি হামজার নেতাকর্মীরা আরও অভিযোগ করে বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় আমাদের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে আমির হামজার বাড়ির সামনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, জামাত-শিবিরের নেতাকর্মীরা তার ব্যক্তিগত ব্যবসায়িক অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের ছাত্র অধিকারের নেতাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

হামলার ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্যের উপর অর্তকিত হামলার ঘটনায় কে বা করা জড়িত সে বিষয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

/এএন


Logo