খাগড়াছড়িতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম
খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সুদুঅং মারমা রামগড় উপজেলার পাকলা পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে গুইমারা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুদুঅং মারমা। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
/এএন