জয়পুরহাটের ক্ষেতলালে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার মহব্বতপুর এলাকায় রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম বাদশা। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।
আহত মাজেদুল জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তারা জামালগঞ্জ চারমাথা এলাকায় যাচ্ছিল। এ সময় ওই এলাকার কয়েকজন তাদের চোর সন্দেহে আটক করে। একপর্যায়ে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়।
পরে তাদের পদ্মপুকুর এলাকায় নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয় বলে জানায় মাজেদুল।
এদিকে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
/এএন