×
Logo

সারাদেশ

চট্টগ্রামে সড়ক পরিবহন চালক ফেডারেশনের মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

চট্টগ্রামে সড়ক পরিবহন চালক ফেডারেশনের মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, সড়ক পরিবহন ও শ্রম আইন যথাযথ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

কাউন্সিলে বক্তারা পরিবহন চালকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এসময়, চালক ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

সভায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এএন


Logo