মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
মাদারীপুরের শিবচরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী খালাতো বোনের মৃত্যু হয়েছে। এসময় আরো একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বেলা ৩ টার দিকে শিবচর উপজেলা পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে
নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে। সে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়ে ও জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে। সে স্থানীয় পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী।
পারিবারিক সুত্র জানায়, শুক্রবার ঢাকা থেকে আতিকা তার বাবা মায়ের সাথে গ্রামে আসে। পরে বিকেলে তার আরও দুই খালাতো বোনকে নিয়ে নানা বাড়ি বেড়াতে যায়। আজ সবাই মিলে নানা বাড়ির পুকুরে গোসলে নামে। পরে সেখানে তিনজন পানিতে ডুবে যায়। এসময় আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
/এএন