×
Logo

সারাদেশ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৫, আহত অন্তত ৫ জন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৫, আহত অন্তত ৫ জন

চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের সকলে সেখানকার শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ আগস্ট) শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিলেন। হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে। 

/এমএন

Logo