×
Logo

সারাদেশ

বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম

বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম (৫০) মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিস্ফোরণের পর ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন তিনি। হনুফার মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট সকালে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হনুফা বেগম, তার মেয়ে ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হন। ঘটনার পর থেকে বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত চলছে।

/এমএইচআর

Logo