×
Logo

সারাদেশ

সাভারে বোমা সদৃশ বস্তুর সন্ধান, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

সাভারে বোমা সদৃশ বস্তুর সন্ধান, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

সাভারে একটি মসজিদের মাঠ থেকে বুধবার (১২ আগস্ট) বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি দেখতে অনেকটা প্রেসার কুকারের মতো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। একইসঙ্গে সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে সাভারের সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকার সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ আরও জানায়, বস্তুটি আসলে বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। কে বা কারা এবং কী উদ্দেশে ড্রামটি সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এএন

Logo