×
Logo

সারাদেশ

খুলনায় ইটভাটায় ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

খুলনায় ইটভাটায় ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদলের কর্মী ছিলেন।

স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুল শেখদের। সেখানে প্রায়ই চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে পাহারা দিতেন। মঙ্গলবার রাতেও তিনি ভাটায় অবস্থান করছিলেন। রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফখরুল শেখকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনও কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর।

/এমএন

Logo