×
Logo

সারাদেশ

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। 

স্থানীয়রা জানায়, সকালে এক মিস্ত্রি ওই বাসায় এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়।

পুলিশ জানায়, বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে। ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

/এএন

Logo