গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩০ জনে।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।
/এএন