গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম
ফাইল ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী ও নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ।
রেলওয়ে পুলিশ জানায়, গরমের কারণে রাতে দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
/এএন