চট্টগ্রামে র্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে র্যাব।
র্যাব জানায়, সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল গলির ভেতরের একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি কক্ষ থেকে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৭ এর মেজর জালিস মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এছাড়া, অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র্যাব।
/এএন