×
Logo

সারাদেশ

প্রকল্প পরিচালকের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাঙ্গামাটি করেসপনডেন্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

প্রকল্প পরিচালকের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের পরিচালকের (পিডি) পদত্যাগ ও অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাস।

সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, উন্নয়ন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির গুরুতর প্রমাণ ও অভিযোগ রয়েছে। এসব অনিয়মের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত প্রকল্প পরিচালক পদত্যাগ না করলে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে অপসারণের কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে তারা আমরণ অনশনে যাবেন।

/এএ 

Logo