×
Logo

সারাদেশ

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ একেএম ছামিউল হক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক ইদ্রিস আলী।

সোমবার (১০ আগস্ট) ভোরের দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি সড়কের ওপর রাখা ছিল। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এসময় পেছন থেকে একটি প্রাইভেটকার ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকার আরোহী জজ আদালতের ইসলামপুর সহকারী জজ ছামিউল হক।

দুর্ঘটনায় গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

/এএন

Logo