×
Logo

সারাদেশ

সৌদি আরবে সোফা কারখানায় নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর বাসিন্দা

নওগাঁ করেসপনডেন্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

সৌদি আরবে সোফা কারখানায় নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর বাসিন্দা

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

তারা হলেন, উপজেলার গণ্ডগোহালী গ্রামের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল। দুবাই গ্রামের শুভ ও সুমন। বিশা গ্রামের সাগর ও মজিদুল। পারকাসুন্দা গ্রামের মো. জালাল, উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা।

উল্লেখ্য, রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারান।

/এসআইএন

Logo