সৌদি আরবে সোফা কারখানায় নিহত ৩ জন নাটোরের বাসিন্দা
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৩৯ এএম
সৌদি আরবে সোফা কারখানায় নিহতদদের মধ্যে ৩ জন নাটোরের নলডাঙ্গার বাসিন্দা।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন এই তথ্য জানান।
নিহতরা হলেন— খাজুরা শ্রীপুরপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন সোহাগ, দিঘীরপাড় এলাকার জাকের হোসেনের ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়।
সোহরাব হোসেন জানান, নিহতদের পরিবার ও স্বজনদের সাথে কথা বলে তাদের মৃত্যুর খবর জানা গেছে।
উল্লেখ্য, রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারান।
/এমএইচআর