×
Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার রমজান বেগ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে নৌ ও থানা পুলিশের দল ট্রলারযোগে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদীর তীরে নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরের কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত ওই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সেখান থেকে মাত্র ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভেসে থাকা অবস্থায় অপর নারী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। জোড়া মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ আরও জানায়, নিহতদের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএ  

Logo