×
Logo

সারাদেশ

মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগীয় সভাপতি ড. ইসমাইল হোসেনকে পাবনায় সংবর্ধনা

পাবনা করেসপনডেন্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগীয় সভাপতি ড. ইসমাইল হোসেনকে পাবনায় সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইসমাইল হোসেনকে পাবনায় স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) পাবনা শহরের বাজিতপুর কুঠিপাড়ায় ড. ইসমাইল হোসেনের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পাবনা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ আহমেদ বকুল, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ স্থানীয় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. ইসমাইল হোসেন তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনের নানা স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, তিনি একাধারে একজন প্রখ্যাত প্রাবন্ধিক, কলাম লেখক ও সমাজকর্মী। তিনি পূর্বে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, অফিসার্স ক্লাবের সদস্য এবং যমুনা টেলিভিশনের সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দেশের বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান মর্যাদা ও সামাজিক পরিস্থিতি নিয়ে কিছু দুঃখ প্রকাশ করলেও জীবনের শেষ দিন পর্যন্ত সহযোদ্ধাদের অধিকার আদায় ও কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

/এএ 

Logo