যশোরে মা-ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
যশোরের বাঘারপাড়ায় নিজ বসতঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গৃহবধূ জুবায়দা খাতুন ও তার ছেলে জিসান।
পুলিশ জানায়, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের মরদেহ পড়ে ছিল। শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতের বোনের দাবি, জুবায়দার স্বামী জাকিরের সাথে তার ভাই শিহাবের জায়গা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
/এএন