×
Logo

সারাদেশ

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগানসহ বরিশালের বিভিন্ন দর্শনীয় ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে ভিমরুলি এলাকায় ভাসমান হাটে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে বরিশালে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ, উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভিমরুলির ভাসমান পেয়ারার হাট ভ্রমণ বেশ উপভোগ করলাম। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে।

/এসআইএন

Logo