×
Logo

সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে মুড়াইছড়া বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, গতরাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী। এতে ঘটনাস্থলেই তারা মিয়া নামে এক ব্যক্তি মারা যান। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।   

এদিকে, মরদেহ ফিরিয়ে আনতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

/এএন 

Logo