×
Logo

সারাদেশ

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে অব্যবস্থাপনা; চাঁদপুরে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

হাসপাতালে অব্যবস্থাপনা; চাঁদপুরে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা দেখে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান তিনি। 

হাসপাতালে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার চিত্র দেখে ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন তিনি।

এসময় সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএন


Logo