সিলেটে বাস দুর্ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
সিলেটে বাস দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে গঠিত ৫ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন—হাইওয়ে পুলিশ সুপার, সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের একজন প্রতিনিধি।
এই কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, এতে কারও ব্যক্তিগত বা পেশাগত কোনো দায়-দায়িত্ব আছে কি না তা উদঘাটন করা এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কিত সুপারিশ সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত হয়।
/এসআইএন