তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (৮ আগস্ট) সকালে, নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় নসিমনে থাকা তিনজন নিহত হন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়। এছাড়া, আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
পুলিশ জানায়, সকাল ৬টার দিকে টোক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে চালক ও এক যাত্রী নিহত হন।
এছাড়া, ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
/এএন