×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষক নিহত

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষক নিহত

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক চিত্ত আইস নামের একজন কৃষক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চিত্ত আইস (৪৫) গোপালপুর গ্রামের মৃত. কানাই আইসের ছেলে। তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী ও কৃষক।

নিহতের প্রতিবেশী সত্যপদ জানান, গোপালপুর গোলপাতার চরে জমিতে ধান রোপনের উদ্দেশ্য চাষ দেওয়া শেষে কাজ করছিল। বৃষ্টির মধ্যে কাজ করাকালীন সময়ে আকষ্মিক বজ্রপাত পড়ে ঘটনাস্থলে মারা যান। তার বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে।

তালা থানার তদন্ত ওসি সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে নিহত হওয়ার খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বৃষ্টির মধ্যে মাঠের ফাঁকাস্থানে না থাকা, দ্রুত ছাউনিযুক্ত নিরাপদ স্থানে যাওয়ার জন্য সকলকে পরামর্শ দেওয়া হচ্ছে।

/এমএইচআর

Logo