×
Logo

সারাদেশ

দেড় ঘন্টা বন্ধের পর আবারও স্বাভাবিক বুড়িমারী-পার্বতীপুর রেল চলাচল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

দেড় ঘন্টা বন্ধের পর আবারও স্বাভাবিক বুড়িমারী-পার্বতীপুর রেল চলাচল

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে বুড়িমারী-পার্বতীপুর রুটে রেল চলাচল।

এর আগে, শনিবার (৮ আগস্ট) সকালে রংপুর রেলস্টেশনের ক্রসিং পয়েন্টে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। এতে রংপুরের সঙ্গে কাউনিয়া, লালমনিরহাট ও বগুড়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি রেখে বাকি বগিগুলো সরিয়ে অন্য লাইনে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এদিকে, লাইনচ্যুত ইঞ্জিন ও বগিটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

/এএন

Logo