×
Logo

সারাদেশ

নেত্রকোণায় আগুনে পুড়ল ২৫টি দোকান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

নেত্রকোণায় আগুনে পুড়ল ২৫টি দোকান

নেত্রকোণার বড়বাজার কাপড়পট্টিতে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে শহরের বড়বাজার এলাকায় একটি জুতার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি বিজিবি, পুলিশ ও রেডক্রিসেন্টের সদস্যরা যোগ দেন।

টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে বেশিরভাগ দোকানে থাকা মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারসহ মোট ৮ জন আহত হয়েছেন।  

/এএন

Logo