×
Logo

সারাদেশ

নেত্রকোণায় ধর্ষণ মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

নেত্রকোণা করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

নেত্রকোণায় ধর্ষণ মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

নেত্রকোণায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে।

বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে নেত্রকোণা সদর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলেন রিপন। গোপন সংবাদের ভিত্তিতে অচিন্তপুরে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর একটি দল। এর আগে, গত ৩০ জুলাই এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন রিপন। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে রিপন পালিয়ে যান। এ ঘটনায় নেত্রকোণা সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

/এসআইএন

Logo