×
Logo

সারাদেশ

শিশু সুরক্ষা সংক্রান্ত রায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

শিশু সুরক্ষা সংক্রান্ত রায়ে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

শিশুদের জন্য বিপজ্জনক কনটেন্ট সম্পর্কে জনসাধারণকে সতর্ক করতে ব্যর্থতার জন্য নিউ মেক্সিকোর একটি আদালত ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও থ্রেডস-এর মালিক ও পরিচালক প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে। শুক্রবার (৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শিশু সুরক্ষার ক্ষেত্রে মেটার বিরুদ্ধে আরোপিত এখন পর্যন্ত সর্ববৃহৎ জরিমানা এটি। 

জরিমানা আরোপকারী বিচারক ব্রায়ান বিডশাইড বলেছেন, মেটার সোশ্যাল মিডিয়া জায়ান্টটি বায়ু দূষণের মতোই একটি উপদ্রব হিসেবে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের এই রায়টি ছাড়াও, এই মামলায় মেটাকে ইতোমধ্যে আরও ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার।

বিচারক বিডশাইড তার বক্তব্যে মেটাকে একটি কারখানার সাথে তুলনা করেছেন। যার পণ্য হলো বিজ্ঞাপন ও বিষয়বস্তু।

এ বিষয়ে মেটার মুখপাত্র প্রতিক্রিয়ায় বলেন, আমরা এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করি এবং আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোতে মানুষকে নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করি এবং দুষ্কৃতকারী ও ক্ষতিকর বিষয়বস্তু শনাক্ত ও অপসারণের প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে স্বচ্ছ থেকেছি।

তিনি আরও বলেন, অনলাইনে কিশোর-কিশোরীদের সুরক্ষা প্রদানে মেটার সাফল্যের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী এবং ঘটনাকে বিকৃত করে এমন দাবির বিরুদ্ধে আমরা নিজেদের রক্ষা করে যাব।

/এসআর 

Logo