×
Logo

সারাদেশ

চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু

চাঁদপুরে সিভিল আদালতে মামলা পরিচালনাকালে অ্যাডভোকেট মো. রুহুল আমিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাইমচর সিভিল জজ আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইনজীবী রুহুল আমিন। সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন। 

এডভোকেট রুহুল আমিন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আত্মার মাগফিরাত কামনা করেছেন।

/এসআর 

Logo