×
Logo

সারাদেশ

বাংলাদেশের মাটিতে আর কোনদিন স্বৈরাচারের স্থান হবে না: দুলু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

বাংলাদেশের মাটিতে আর কোনদিন স্বৈরাচারের স্থান হবে না: দুলু

সরকার দলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই ধ্বংসকারীর হাত থেকে দেশটাকে রক্ষা করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নাটোরের হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। যার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকেই নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তবে সকল ষড়যন্ত্র-চক্রান্ত দেশের মানুষ আবার ঐক্যবদ্ধভাবেই রুখে দেবে। 

এসময় দুলু ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। এই বন্ধুত্ব অটুট রাখার জন্য আশ্রয় না দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর আহবান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএইচআর

Logo