ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:২৯ এএম
ফাইল ছবি
মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার (৫ আগস্ট) রাত থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্দরনগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।
এদিকে, জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর অনেক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ।
/এএন