চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলায় প্রবাসীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:২১ এএম
চাঁদপুর সদরে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় প্রবাস ফেরত এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটোয়ারী মান্দারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল স্থানীয় কয়েক যুবক। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটওয়ারী তাদের ডেকে কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানে থাকা যুবকরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।
/এএম