মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন, ককটেল নিক্ষেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম
আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ির গেটে পেট্রোল দিয়ে আগুন ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরার কেশব মোড়ে সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তার বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে এই আগুন নিভে যায়।
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
/এমএন