×
Logo

সারাদেশ

নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নরসিংদীর শিবপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন সিএনজিযাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে নরসিংদীর ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস (৬০) শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। অপরদিকে, আহত আবুবক্কর সিদ্দিক (৬৫) পাভেল মিয়া (৪৩) সাইদুর রহমান (৫০) শিবপুর এবং হাদিস মিয়া (৩৪) মনোহরদী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান— ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।  এতে মুহুর্তেই সিএনজিতে থাকা পাঁচজনই যাত্রীই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ ইলিয়াস (৬০) কে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৪ জন সিএনজি চালিত অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএইচআর

Logo