×
Logo

সারাদেশ

সাভরের তামাকের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

সাভরের তামাকের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি তামাকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ৫ ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত তামাক গুদামটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেলে পরবর্তীতে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে ২টি এবং ধামরাই ফায়ার সার্ভিস থেকে আরও ২টি ইউনিট এসে উদ্ধারকাজে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামে গচ্ছিত রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ ও আগুনের মূল কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

/এএ  

Logo