×
Logo

সারাদেশ

পাহাড়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমন এবং সমান অধিকারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

পাহাড়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমন এবং সমান অধিকারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং পাহাড়ে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ ও সন্ত্রাস দমনের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট)  দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে 'সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ'-এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় সংসদে তিন পার্বত্য জেলার উপজাতিদের জন্য আয়কর মওকুফ করেছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তকে পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর জন্য চরম বৈষম্যের ও হতাশার বলে অভিহিত করেন তারা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পার্বত্য এলাকার কোটা ব্যবস্থা বাতিল অথবা পাহাড়ে বসবাসরত সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

/এএ 

Logo