বৃষ্টি ও উজানের ঢল
তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম
ফাইল ছবি
বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চলতি বর্ষা মৌসুমে এ নিয়ে সপ্তমবারের মতো তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত থেকেই তিস্তার পানি বাড়তে থাকে। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ীসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া, বাড়িঘর, ফসলি জমি তলিয়ে যাচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে এই তিন বিভাগের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।
/এএন